Monday, November 18, 2013

কিভাবে RAM Expender ব্যবহার করে Android সেটের RAM বৃদ্ধি করবেন?


এই পদ্ধতিতে RAM বাড়ানোর জন্য আপনার ডিভাইস Swap File supported হতে হবে না হলে RAM বাড়ানো যাবে না। 

যা লাগবেঃ
  1. ১টা Class 8 / 10 Micro SD Card, 
  2. Busy Box Pro.apk apps, 
  3. RAM Expender.apk apps ও 
  4. আপনার ডিভাইস Root করা হতে হবে।  
১ম এ Busy Box Pro apps টা এখান থেকে ডাউনলোড করে   সেটে ইন্সটল করে ওপেন করুন ওপেন হবার পর Install লেখা অপশন পাবেন সেখানে টাচ করুন  Install Type Normal Install ক্লিক করুন, Super User permission চাইলে Grant / Accept করুন। Install করা শেষ হলে বের হয়ে যান।

এখন Ram Expender টা ডাউনলোড করে     ইন্সটল করে ওপেন করুন।  Super User permission চাইলে Grant / Accept করুন।

ধাপ-১: নিচের ছবির মত আসবে, এখানে Swap File লেখা অপশনে ক্লিক করুন একটা বক্ষ আসবে এখানে কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।
অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।


ধাপ-২:  Swappiness লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন। 

ধাপ-৩:  MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো আচরণ করতে পারে। 

এবার এপসটির উপরে Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।  ( Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে। )


Close করে বের হয়ে যানএখন Notify Icon Autorun অপশন ২ টায় টিক দেন।
কাজ শেষ।

তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর RAM Expender এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।
এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে।
Swap RAM কত আর কতটুকু খালি আছে।
সবশেষে মোট RAM কত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

Class 8 / 10 Memory Card ছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে কোন লাভ নেই।
সেট রুট করার ব্যপারে জানতেঃ    https://www.facebook.com/groups/droidgo এই গ্রুপে জয়েন করুন।

সবচেয়ে কার্যকরী উপায়ঃ   RoheSoft RAM Expendar Pro ভার্শন দিয়ে কিভাবে লাইসেন্স ছাড়াই ফ্রী তে RAM বাড়াবেন?

Friday, March 1, 2013

আপনার কি কোন Wap/ Web Site অথবা Blog আছে ? ভিজিটর বাড়াতে চান? তাহলে পড়ুনঃ

আপনার সাইটে ভিজিটর নাই? ....হ্যাজাক দিয়াও ভিজিটর খুইজা পাওয়া যায় না !
বা যে ভিজিটর আছে তাতে সন্তুষ্ট নন।
কি হাসি লাগতেছে....না এটা মোটেও হাসির না... অনেকেই নতুন সাইট খুলছেন, আপনাদের সাইট গুলোতে ভিজিটর পাওয়া যায় না।
কিন্তু এবার এই মহা সমস্যাটার একটু সমাধান করার চেষ্টা করতেছি।
ইচ্ছা করলে আপনারাও ট্রাই করতে পারেন।
এজন্য কয়েকটা স্টেপ পূরন করতে হবে......

Tuesday, December 11, 2012

ব্লক করুন যেকোনো ওয়েবসাইটঃ

আপনার কম্পিউটারে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যেন না খোলে সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন।
এ জন্য অনাকাঙ্ক্ষিত সাইট ব্লক করতে হবে।
ছোট্ট একটা ফাইল সম্পাদনা করেই এ কাজটি করা যায়।




নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
  1. কম্পিউটারে নোটপ্যাড খুলুন।
  2. ফাইল থেকে ওপেনে ক্লিক করুন।
  3. নিচে Files of type থেকে All files নির্বাচন করুন।
  4. এবার C:/WINDOWSystem32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন।
  5. HOSTS ফাইলটি খুলুন।
  6. নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’। এর নিচে লিখুন 127.0.0.2 www.xyzabc.com ( যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।
  7. তাহলে ওই সাইটটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটার থেকে আর কেউ এটায় যেতে পারবে না।
অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন। আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।

Saturday, December 8, 2012

কিভাবে বুঝবেন আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কিনা?

আসসালামু আলাইকুম। আজকে একটি দরকারি টিপস নিয়ে এলাম।
 
আপনি যখন কাউকে মেইল করছেন তখন সে আপনার মেইল আদৌ দেখলো কিনা সেটা কিভাবে বুঝবেন?
যখন কাউকে মেইল পাঠানো হয় তখন প্রাপক মেইলটি পড়লো কিনা তা প্রেরক বুঝতে পারে না।
তাই বিভিন্ন টুলস দ্বারা মেইল ট্রাকিং করা যায়।

তবে এসব টুলসের বেশিরভাগই পেইড মানে টাকা দিয়ে কিনতে হয়।
তবে ফ্রি কিছু আছে তার ভিতর Write Inbox এর সার্ভিস ভালো।

তবে এই ফ্রি সার্ভিসটি শুধু GMAIL এর জন্য।
এটি Mozilla Firefox Google Chrome এ সাপোর্ট করে।
এখানে ক্লিক করে এডঅন্সটি ডাউনলোড করে ইন্সটল করুন। 
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।

তারপর আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এখন Gmail এ লগ ইন করে Compose Message অপশনে যান দেখবেন ১ম অপশন Send Now, ২য় অপশন Send Later, ৩য় অপশন Track Box এসেছে।

আপনি এখন মেইল পাঠানোর আগে Track Box টি চেক করে সেন্ড করবেন। তখন আপনার মেইলটি সেন্ড হবে এবং একটি বার্তা দেখাবে Please wait. Email tracking is in progress - এই বার্তা দেখাবে এবং ট্রাকিং সেট হয়ে যাবে।
এখন মেইলটি প্রাপক পড়লেই আপনি জানতে পারবেন।
আজ এ পর্যন্তই।
ধন্যবাদ।

Tuesday, December 4, 2012

ই-মেইল একজনের, ব্যবহার করছে আরেকজন? হ্যাক হলে কি করবেন?

Hi, I am in trouble. Please send me some money. নিচে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া। আপনার কোনো বন্ধুর ই-মেইল থেকে হয়তো মেইলটি এসেছে।
এ রকম ই-মেইল ইদানীং অনেকের কাছেই আসে। বিশেষ করে ইয়াহু মেইলে মাঝেমধ্যে এ ধরনের মেইল আসে পরিচিত জনের কাছ থেকে। যারা বিদেশে থাকে, তাদের মেইল থেকেই এ ধরনের মেইল আসে বেশি। 

অনেকে মেইল পাওয়া মাত্র টাকা (ডলার) পা�� িয়ে দেয় ওই ক্রেডিট কার্ড নম্বরে। এই টাকাগুলো চলে যায় হ্যাকারের দখলে।
আবার যারা জানে, তারা ই-মেইলটা পাত্তা না দিয়ে মুছে ফেলে।হ্যাকাররা কারও কারও ই-মেইল �� িকানা বেদখ(হ্যাক করা) করে এ ধরনের মেইল পা�� িয়ে থাকে। ক্রেডিট কার্ডের তথ্যে নিজেদের কার্ডের নম্বর দিয়ে দেয়। টাকা চলে যায় তাদের অ্যাকাউন্টে।
যারা এ ধরনের ই-মেইল প্রায়ই পায়, তারা বুঝে যায় যে কাজটি হ্যাকারের। যারা নতুন বা প্রথম এ ধরনের মেইল পায়, তারা অনেক সময় বুঝতে পারে না। টাকা পা�� িয়ে পরে বুঝতে পারে। সেই টাকা সাধারণত আর ফেরত আনা যায় না।

হ্যাকাররা প্রথমে কারও আইডি হ্যাক করে ওই আইডির ইনবক্স, সেন্ট আইটেম থেকে কিছু মেইল পড়ে বা কনটাক্ট লিস্ট থেকে কারও কারও মেইলে এ ধরনের মেইল পা�� িয়ে থাকে, যাতে পুরো মেইল বিশ্বাসযোগ্য হয়ে ও�� ে।
প্রতিকার: কারও ই-মেইলে এ ধরনের মেইল এলে তাকে (যার আইডি থেকে এসেছে) মোবাইল ফোনে, ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে জিজ্ঞেস করে নিতে পারেন যে সে এই মেইলটি করেছে কি না।
হ্যাকার যদি তার অন্যান্য মাধ্যমও (ফেসবুক, অন্য ই-মেইল �� িকানা) হ্যাক করে ফেলে, তাহলে হ্যাকারই আবার অন্য আইডি থেকে উত্তর দেবে। এ জন্য সবচেয়ে ভালো হয় মোবাইল ফোনে জিজ্ঞেস করা বা ভয়েস চ্যাট করে জিজ্ঞেস করা। মেইল বা ফেসবুকে বার্তা দিয়ে জিজ্ঞেস করতে চাইলে মেসেজটি ইংরেজি হরফে বাংলা লিখুন। যেমন, Tumi ki taka cheye amar kache email korecho? তাহলে হ্যাকার যদি বাংলা ভাষা না জানে, তাহলে সে বুঝবে না।
হ্যাকার যদি আপনার আইডি হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তাহলে আপনি যখন আপনার আইডিতে ঢুকতে পারবেন না, তখনই বুঝতে পারবেন আপনার আইডি হ্যাক হয়েছে। আর হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড জেনে যায় কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন না করে মাঝেমধ্যে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে কীভাবে বুঝবেন?


 কীভাবে জানবেন যে হ্যাকার আপনার পাসওয়ার্ড জানে কি না?
ইয়াহুর ক্ষেত্রে: প্রথমে ইয়াহু মেইলে ঢুকে (লগ-ইন) আপনার নামের ওপর ক্লিক করে Account Info নির্বাচন করুন। পাসওয়ার্ড দিতে বললে আবার পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এখন নতুন পেজ এলে বাম পাশ থেকে Sign-In and Security-এর সবার নিচের View your recent login activity-এ ক্লিক করুন। 
নতুন পেজ এলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত কয়েকবার কোন দেশ থেকে, কত তারিখ, কতটার সময়, ব্রাউজার না ইয়াহু মেসেঞ্জার দিয়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছে এবং তখন কী কী কাজ করা হয়েছে। ডান পাশে Location থেকে IP Address নির্বাচন করে দিলে দেখতে পাবেন কোন কোন আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগ-ইন করে থাকেন এবং একই সংযোগদাতার ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশ একই থাকবে। তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আইপি ঠিকানাটি কপি করে www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সংযোগদাতার, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।
ইয়াহু মেইলের বিভিন্ন সংস্করণ আছে। যেমন—ক্লাসিক, বেটা ইত্যাদি। তাই বিভিন্ন সংস্করণে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। একটু খোঁজাখুঁজি করলেই হয়তো পেয়ে যাবেন।

আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না... [১০০% নিশ্চিত থাকুন] পড়ুন।

Sunday, December 2, 2012

পেন ড্রাইভের স্পিড বাড়ানঃ

আসসালামু আলাইকুম।
আজকে আরএকটি ছোট কিন্তু দরকারি টিপস নিয়ে আসলাম।
আমরা সবাই কম্পিউটারে কম বেশি পেনড্রাইভ ব্যবহার করি।
পেন ড্রাইভে কপি পেস্ট দ্রুত গতি করার জন্য অনেকে আবার অনেক সফটওয়্যার ব্যবহার করেন। কিন্তু যে কাজ সফটওয়্যার ছাড়াই করা যায় সেক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারের কি দরকার।
আজ আমি দেখাবো কিভাবে সফটওয়্যার ছাড়াই পেন ড্রাইভের গতি বাড়াবেনঃ
  1.  প্রথমে My Computer এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties এ যান।
  2. তারপর Hardware সিলেক্ট করে  Device Manager এ যান।
  3. এরপর Ports ( Com & LPT) থেকে Communications Port (COM 1) এ ডাবল ক্লিক করেন।
  4. এরপর Port Settings থেকে Bits per second এ সর্বোচ্চ বিট 128000 নির্বাচন করে দিন।
  5. এবার Flow Control থেকে  Hardware সিলেক্ট করে Ok করে বেরিয়ে আসুন।


 নিচের ছবি দেখুনঃ


এখন দেখুন পেন ড্রাইভের কপি পেস্টের স্পিড কিছুটা হলেও বেড়েছে।


Free Adult Fun 18+

Friday, November 30, 2012

সহজেই কি বোর্ডের শর্টকাট কি তৈরি করাঃ

আসসালামু আলাইকুম।
অনেক দিন পর আবার একটি ছোট কিন্তু দরকারি টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য, কেও হয়তো জানেন। যারা জানেন না তারা জেনে নিন।
আমরা সহজেই ফাইল ফোল্ডারের জন্য নিজের কম্পিউটারে শর্টকাট কি তৈরি করতে পারি। এতে খুব সহজেই ফাইল ফোল্ডার খুঁজে পাওয়া যায়। কারণ অনেক সময় অসংখ্য ফাইলের ভিড়ে থাকা প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পাওয়া যায় না।
 
কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করতে চান প্রথমে সেই প্রোগ্রামটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিককরে Send to Desktop / create shortcut এ ক্লিক করুন।

দেখবেন Desktop এ সেই প্রোগ্রামের একটি শর্টকাট তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties এ যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে যে কোন একটি কি নির্বাচন করে Apply ও ok তে ক্লিক করুন।
নিচের ছবিতে দেখুন আমি IDM এর জন্য ShortCut key বক্সে D বাটন দিয়েছি।

এখন কি বোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে যে কি নির্বাচন করেছিলেন তা ক্লিক করুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে। আর এভাবেই আপনি ব্যবহার করতে পারবেন আপনার তৈরি করা নতুন শর্টকাট কি। এতে করে অনেক মূল্যবান সময় আপনি বাচাঁতে পারবেন।
কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ।


Wednesday, November 28, 2012

আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না... [১০০% নিশ্চিত থাকুন]

আসসালামু আলাইকুম। পরকরুনাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় অসতর্কতার কারনে ইমেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়।জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু ইচ্ছে করে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পারেন।
এটি চালু করলে প্রতিবার আপনার ইমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে। উক্ত কোড ছাড়া ইমেইল চালু করা যাবেনা,যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ইমেইল আয়ত্তেনেয়া সম্ভব হবে না।
মোবাইল ভেরিফিকেশনচালু করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন।
এরপর সবার উপরে ডানে settings অপশনে যান, সেখান থেকে account ট্যাবের অর্ন্তগত google account settings অপশনে ক্লীক করুন।
এখন security ট্যাব থেকে using 2-step verification অপশনে ক্লীক করুন ।
এরপরের পেজে start setup বাটনে ক্লীক করুন।
এখন আপনার মোবাইল ভেরিফাই করার জন্য একটি পেজ আসবে,উক্ত পেজের ড্রপ ডাওন মেনু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুন।
এরপর Add a mobile or landphone number where google can send code ড্রপ ডাওন মেনুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল number লিখুন।
এখন send code বাটনেক্লীক করুন। এরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোডআসবে । উক্ত কোডটি code লেখা বক্সে লিখে verify বাটনে ক্লীক করুন এবং next চাপুন।
পরবর্তী পেজেও next চাপুন।
এরপর Add a backup পেজ আসবে , এই পেজে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেয়া হবে। যদি কোন কারনে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে ম্যাসেজ না আসে তাহলে ব্যাকআপ কোড দিয়ে ইমেইল লগইন করতে পারবেন। তাই ব্যাকআপ কোডগুলো সাবধানে গোপন স্থানে সংরক্ষন করে রাখুন। ব্যাকআপ কোড সংরক্ষনের পর Yes,I have a copy of my backup verification codes অপশনে টিকwP‎‎ý দিয়ে next দিন।
এরপরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল দিয়ে next চাপুন।
তারপর Turn on 2-step verification অপশনে ক্লীক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
এখন থেকে প্রতিবার জিমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে, একমাত্র ঐ কোড ব্যবহার করেই জিমেইল লগইন করা যাবে।


Tuesday, November 20, 2012

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???
আমরা অনেক সময় মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড পরিবর্তন করে ফেলি । কিন্তু যদি মোবাইলের সিকিউরিটি  ভুলে যাই তখন ফ্লাশ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না ।  কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এমন একটি পদ্ধতি যা ১০০% কাজ করবে । এজন্য আপনার যা প্রয়োজন :

1. একটি কম্পিউটার ।
2. আপনার মোবাইলের ডাটা কেবল ।
3. একটি সফটওয়্যার ।
** সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন । ( ফ্রী )
** Media Fire ডাউনলোড লিংকঃ   ক্লিক করুন এখানে । ( ফ্রী )

ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।


আগে স্কিন শট গুলো দেখুন তারপর কার্যপদ্ধতি বলছিঃ



কার্যপদ্ধতি :

1.প্রথমে সফটওয়্যারটি কম্পিউটারে install করুন।
2.এবার সেটআপ করে সফটওয়্যারটি ওপেন করুন
3.এবার com/usb cable এর মাধ্যমে connect করুন
connection type
নির্বাচন করুন
phone type
নির্বাচন করুন
এবার read বাটনে ক্লিক করুন
এবার দেখুন আপনার সিকিউরিটি কোড ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করে কেমন লেগেছে জানাতে ভুলবেন না।


Free Adult Fun 18+


Saturday, November 17, 2012

মাইক্রোসফট ওয়ার্ডের সকল শর্টকার্টঃ

আমরা জানি কোন কিছু দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি এর জুড়ি নেই। শর্টকাট এর মাধ্যমে কাজ করার মজাই আলাদা। আজকে আমি আপনাদের MS Word  এর কিছু শর্টকাট কি এর ব্যবহার জানাবো:


Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)

Friday, November 16, 2012

৯ বছরে মোজিলা ফায়ারফক্স - কিছু না জানা তথ্য ও ডাউনলোড লিংকঃ

বর্তমান বিশ্বের শীর্ষ জনপ্রিয় ব্রাউজার  Firefox ৯ বছরে পা দিল। আট বছর আগে ২০০৪ সালের ৯ নভেম্বর মোজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স এর প্রথম সংস্করন উন্মোচন করে। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার যখন সারা পৃথিবীর বাজার দখল করে ফেলেছিলো, তখন ইন্টারনেট ব্রাউজিং করার নতুন সংস্করন নিয়ে সবার কাছে হাজির হয় মোজিলা ফায়ারফক্স।


ইতিমধ্যে ফায়ারফক্স ব্রাউজিং মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে। কিন্তু বছর দুয়েক আগে গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজার আসার কারনে প্রোতিযোগিতা করতে হচ্ছে। উইকপেডিয়া সূত্রে জানা গেছে, ফায়ারফক্স একটি মুক্ত সোর্স ওয়েব ব্রাউজার। মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে। ভাইরাস সংক্রমনের ঝুকি কম থাকায় অনেক ব্যাবহার কারি এখন ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। প্রাথমিকভাবে এটি মোজিলা অ্যাপ্লিকেশন স্যুটের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মোজিলা ফাউন্ডেশনের প্রধান সফটওয়্যারে পরিণত হয়েছে। ২০০৪ সালের ৯ নভেম্বর ফায়ারফক্সের ১.০ সংস্করণ ছাড়া হয়। ১.০ সংস্করণ ছাড়ার ৯৯ দিনের মধ্যেই ফায়ারফক্স ২.৫ কোটি বার ডাউনলোড করা হয়, যার ফলে এটি সবচেয়ে বেশী ডাউনলোডকৃত মুক্ত সোর্স সফটওয়্যারের মর্যাদা লাভ করে। ২০০৫ সালের অক্টোবরের ১৯ তারিখে ফায়ারফক্সের ১০ কোটিতম ডাউনলোড সংঘটিত হয়, যা প্রথম সংস্করণ ছাড়ার ৩৪৪ দিন পরে। ২০০৫ সালের নভেম্বরের ২৯ তারিখে ফায়ারফক্সের ১.৫ সংস্করণ ছাড়া হয়, যা প্রথম ৩৬ ঘন্টার মধ্যেই ২০ লাখ বার ডাউনলোড হয়।
ফায়ারফক্সের মধ্যে রয়েছে পপ আপ বন্ধ করার ব্যবস্থা, ট্যাবকৃত পৃষ্ঠা প্রদর্শনের কৌশল এবং কার্যকারিতা বাড়ানোর জন্য প্রসারণ বাঁ Extension এর ব্যবস্থা।
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।